Top Ad unit 728 × 90

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - whtnews2015@gmail.com

শিরোনাম

{getPosts} $results={6} $label={recent}

ই-ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ রাখছে মালয়েশিয়া।


নিজস্ব প্রতিবেদক,
আর্ন্তজাতিক ডেস্ক


মালয়েশিয়া গমনেচ্ছু ও ই-ভিসা প্রত্যাশীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মালয়েশিয়ান হাইকমিশন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে কারিগরি উন্নয়ন ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে।

এই কারণে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ই-ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময় নতুন ই-ভিসা আবেদন গ্রহণ, আবেদন প্রক্রিয়াকরণ ও অনুমোদন কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে হাইকমিশন।

হাইকমিশনের পক্ষ থেকে আরও বলা হয়, সিস্টেম উন্নয়ন শেষ হলে যথাসময়ে পুনরায় ই-ভিসা কার্যক্রম শুরুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ততদিন পর্যন্ত আবেদনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী পর্যটক, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশীদের একটি বড় অংশ ই-ভিসা ব্যবস্থার ওপর নির্ভরশীল। হঠাৎ এই কার্যক্রম বন্ধ হওয়ায় অনেক আবেদনকারী অনিশ্চয়তার মুখে পড়তে পারেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন


No comments:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Right Reseved |

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.